ঋতুরাজ বসন্ত

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত

হাড় কাঁপানো শীতের আবহ কেটে যাচ্ছে । প্রকৃতি সাজতে যাচ্ছে নতুন সাজে। আম গাছের মুকুলের দিকে তাকালে মনে হয় প্রকৃতি যেন অপার মহিমায় সৌন্দর্য বিলাচ্ছে । ঋতু পরিক্রমায় এখন চলছে বসন্তকাল ।বসন্তকালের সাথে চিরায়ত একটা কথা আমরা প্রায়ই বলে থাকি "ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত ।"সুভাষ মুখোপাধ্যায় এর এই বাক্যটি ছাড়া মনে হয় বসন্ত বরণ অসম্ভব ।

প্রকৃতিতে শুরু হয়ে গেছে বসন্তের উন্মাদনা । শিমুল, পলাশের ঘ্রাণে চারিদিকে যেন এক অন্যরকম অনুভুতি। চারিদিকে মাতাল হাওয়া বইছে । বাতাসে কান পাতলেই শোনা যায় নানান পাখির ডাক । তবে এ কেবলেই গ্রামীণ নিত্য জীবনের দৃশ্য। শহরের কোলাহল পূর্ণ পরিবেশে বসন্তের এই আলিঙ্গন যেন ঢাকা পড়ে আছে । গাছে গাছে চলছে প্রতিযোগিতা,মনে হয় এ প্রতিযোগিতা যেন প্রকৃতিকে সাজিয়ে তোলার প্রতিযোগিতা ।

মন্তব্য
support aface1 com 16 ভিতরে

Nice post