উচুন্টিগাছ

প্রাকৃতির অবহেলিত সাধারণ এক গাছ

পথের ধারে নাম হারা কত ফুল ফোটে রাতে দিনে তার কোনো হিসেব নাই । গ্রামের মেঠো পথের ধারে দেখতে পাওয়া যায় শত শত অপরিচিত ফুলের আনাগোনা । সকলে একে আগাছা হিসেবে চেনে । 

বাংলার মাটিতে বুক চিরে হাজারো আগাছা আছে যেগুলোর ভেষজগুণ সম্পর্কে অবগত নই । এর ফলে তা পরিনত হয় গবাদিপশুর খাদ্য হিসেবে। তার মধ্যে একটি ফুলের নাম হচ্ছে উচুন্টি । অনেকে একে বিভিন্ন নামে চেনে যেমন ফুলকুড়ি, দোচুন্টি । কিন্তু ফুল সেতো ফুল্ই । এর সৌন্দর্যের বিশ্লেষণ শুধুমাত্র একজন প্রকৃতিপ্রেমী উপলব্ধি করতে সক্ষম । 

 

উচুন্টি গাছের বিভিন্ন অংশে রয়েছে ঔষধি গুণাবলী।ক্ষত নিরাময়, চর্মরোগ, সর্দি-কাশি, পেটব্যথা এবং বাতের চিকিৎসায় ব্যবহৃত হয় । উচুন্টির পাতা এন্টিসেপটিক হিসেবে কাজ করে ।

 

Reacties